২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিগত সরকারগুলো আমাকে মেরে ফেলার কৌশল নিয়েছিল: এরশাদ

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ অভিযোগ করেছেন, বিগত সরকারগুলো তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে কারাগারে আটকে মেরে ফেলার কৌশল নিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 06:06 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ অভিযোগ করেছেন, বিগত সরকারগুলো তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে কারাগারে আটকে মেরে ফেলার কৌশল নিয়েছিল। বুধবার দুপুরে ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে ইএনজি (ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং) যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তিনি এ কথা বলেন। এরশাদ দাবি করেন, তখনকার বিরোধী দলগুলোর কথিত রূপরেখা অনুযায়ী ১৯৯০ সালের ৬ ডিসেম্বর রাষ্ট্রপতির পদ থেকে 'স্বেচ্ছায়' পদত্যাগ করেন তিনি। সে সময় বিরোধী দলগুলো রাজনৈতিক প্রতিহিংসা থেকে কোনো পদক্ষেপ না নেয়ার প্রতিশ্র"তি দিলেও পরে তারা এরশাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে বলে তিনি অভিযোগ করেন। আত্মপক্ষ সমর্থনে এরশাদ বলেন, "এ মামলাটিও অন্যগুলোর মতো একটি মিথ্যা মামলা।" "রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে কারাগারে আটকে আমার জীবন প্রদীপ নিভিয়ে ফেলার উদ্দেশ্যে বিভিন্ন কৌশল গ্রহণ করে তারা।" এরশাদের আত্মপক্ষ সমর্থন শেষে বিচারক মো. গোলাম মতুর্জা মজুমদার আগামী ৮ জুন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মোহাম্মদ গোলাম মতুর্জা ১৯৯২ সালের ২৯ ফেব্র"য়ারি তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, এরশাদ ক্ষমতায় থাকার সময় স্ত্রী রওশন এরশাদের বিভিন্ন কর্মতৎপরতা দ্রুত ধারণ ও প্রচারের জন্য জাতীয় স