২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৫ জুন শুরু হচ্ছে হজ ও ওমরাহ মেলা

রাজধানীতে আগামী ৫ জুন শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'হজ ও ওমরাহ মেলা'। হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সহযোগিতায় 'এক্সট্রিম এক্সিবিশন এন্ড ইভেন্ট সলিউশন লিমিটেড' বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আগামী ৫ জুন শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'হজ ও ওমরাহ মেলা'। হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সহযোগিতায় 'এক্সট্রিম এক্সিবিশন এন্ড ইভেন্ট সলিউশন লিমিটেড' বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করছে। বুধবার বিকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আয়োজকরা এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ মেলায় বিভিন্ন হজ এজেন্সি, ব্যাংক, এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। এতে কোনো প্রবেশ মূল্য থাকছে না। হজে যেতে আগ্রহীরা মেলা থেকে বিভিন্ন তথ্য ও দিক নির্দেশনা পাবেন। মেলা চলবে ৭ জুন পর্যন্ত। হাবের সভাপতি মোহাম্মদ ফারুক, মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, এক্সট্রিম এক্সিবিশন এন্ড ইভেন্ট সলিউশন লিমিটেডের চেয়ারম্যান এ জেড এম ফজলে রাব্বী খান ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/কিউএইচ/জেকে/২১১৯ ঘ.