চাঁপাইনবাবগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের সীসাতলা গ্রামের মানসুর রহমানের ছেলে মো. ইসমাইলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হৃষিকেষ সাহা বুধবার আয়েশা হত্যা মামলায় তার স্বামী ইসমাইলকে (৩৩) এ দণ্ডাদেশ দেন।
আদালত দণ্ডপ্রাপ্ত আসামির পাঁচ হাজার টাকা জরিমানাও করেছে।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ইসমাইল গত বছরের ১২ ফেব্র"য়ারি নিজের বাড়িতে স্ত্রী আয়েশা বেগম (২৩) কে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার পথে পুলিশের কাছে ধরা পড়ে ইসমাইল।
এ ঘটনায় আয়েশার ভাই রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সারেংপুর গ্রামের সাইফুল ইসলাম ওই দিনই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24