ব্রাহ্মণবাড়িয়া, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বশির মিয়া নামে এক ব্যক্তিকে জবাই করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত বশির মিয়ার (৩০) বাড়ি কসবার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে বশির নিখোঁজ ছিলেন। রাত ১টার দিকে পাশের বাড়ির একটি বাঁশ ঝাড়ে তার জবাই করা লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা আবদুল লতিফ ১৮ জনকে আসামি করে কসবা থানায় একটি মামলা করেছেন।
ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২২ ঘ.
bdnews24