ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে মঙ্গলবার ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এই বিএনপি নেতা জঙ্গিদের মদদ দেওয়ার দায়ে সাড়ে ৩১ বছর সাজাপ্রাপ্ত। তবে জরুরি অবস্থা জারির পর থেকেই তিনি পলাতক।
দুর্নীতির মামলায় আমিনুল হককে মঙ্গলবার সাজা দেন সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ব্যারিস্টার আমিনুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
একই সঙ্গে অবৈধ ভাবে অর্জিত রাজশাহীর এই নেতার সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।
পলাতক আমিনুল হকের আটক কিংবা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লে
bdnews24