২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাজারে আগুন, ১৪টি দোকান পুড়ে ছাই

সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে সোমবার সকালে আগুনে অন্তত ১৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

পাবনা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে সোমবার সকালে আগুনে অন্তত ১৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পাবনা দমকল বিভাগের উপ-পরিচালক রেজাউল করিম জানান, সকাল ৭টার দিকে বাজারের একটি আবাসিক হোটেলে আগুন লাগে। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে পাবনা ও বেড়া থেকে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৩৫ ঘ.