চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার আলোকদিয়া থেকে সোমবার ভোররাতে ৬২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
উপকূল রক্ষী বাহিনীর লেফটেনেন্ট কমান্ডার এহসান উল্ল্যাহর বরাত দিয়ে অফিস সহকারী প্রণজেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলোকদিয়া এলাকার একটি পুকুর ও মুরগির খামারের কাছে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় লন্ডন রাম ও ড্রাই জিনের বোতলগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, চোরকারবারীরা এগুলো মাটির নিচে লুকিয়ে রাখতে পারে বলে তাদের ধারণা। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ টাকা হতে পারে তিনি জানান।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে প্রণজেত জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬২১ ঘ.
bdnews24