২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়িতে সর্বহারা পার্টির নেতা গ্রেপ্তার

রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ ইসলাম আকাশ (২২) নামে সর্বহারা পার্টির এক সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

রাজবাড়ি, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ ইসলাম আকাশ (২২) নামে সর্বহারা পার্টির এক সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলিমুজ্জামান। পুলিশ জানিয়েছে, আকাশ চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গ্রামে। পুলিশ কর্মকর্তা আলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোলারহাট গ্রামের বাজারের পাশ থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। আকাশকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওহাবপুর ইউনিয়নের জয়পুর গ্রামের একটি বাড়ির ছাইয়ের গাদা থেকে ১ রাউন্ড গুলিসহ একটি শাটারগান উদ্ধার করা হয় বলে আলিমুজ্জামান জানান। পুলিশ জানায়, আকাশের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৯ ঘ.