২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জেএমবি সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে দুদু মিয়া (৪৫) মিয়া নামে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 06:57 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

জয়পুরহাট, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে দুদু মিয়া (৪৫) মিয়া নামে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকালে নিজ বাড়ি থেকে দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের জয়পুরহাট ফাঁড়ির অধিনায়ক মেজর শাহ আলী। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুদু মিয়া জেএমবির সক্রিয় সদস্য এবং পুলিশের অস্ত্র লুট মামলার অন্যতম আসামি। মেজর শাহ আলী সাংবাদিকদের জানান, ২০০৩ সালের ১৪ আগস্ট উত্তর মহেশপুর গ্রামে পুলিশ-জেএমবি বন্দুকযুুদ্ধের সময় পুলিশের অস্ত্র লুট হয়। সে মামলার অন্যতম আসামি দুদু মিয়া। মামলার অন্য আসামিরা ধরা পরলেও সে এতদিন গা ঢাকা দিয়েছিল। তার বাড়ি ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুদু মিয়া বড়তারা ইউনিয়ন পরিষদের সদস্য। পুলিশের অস্ত্র লুটের ঘটনা, ২০০৫ সালে দেশব্যাপী বোমা হামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র‌্যাব জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.