২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীকে আদালতে নিতে পুলিশের প্রস্তুতি

জামায়াতে ইসলামীর গ্রেপ্তারকৃত আমীর মতিউর রহমান নিজামীকে আদালতে হাজির করতে সোমবার সকালে মূখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গন ও এর আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 03:50 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর গ্রেপ্তারকৃত আমীর মতিউর রহমান নিজামীকে আদালতে হাজির করতে সোমবার সকালে মূখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গন ও এর আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। (বিস্তারিত আসছে) আদালত প্রাঙ্গন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র আদালত প্রতিবেদন প্রকাশ বিশ্বাস জানান, " কিছুক্ষণের মধ্যে মতিউর রহমান নিজামীকে মূখ্য মহানগর হাকিম আদালতের 'ইমাজেন্সী কোর্টে' হাজির করা হবে। জামাতের কেন্দ্রীয় নেতা আলি আহসান মুজাহিদ, মকবুল আহমেদ, কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাঈদীসহ অনেক নেতাকর্মী কোর্ট এলাকায় জড়ো হয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ইএইচবি/এসকে/০৯৪৪ঘ.