২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন পররাষ্ট্র কর্মকর্তা এরিকা বার্কস-রাগল্স সোমবার ঢাকা আসছেন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক উপ সহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগল্স তিন দিনের সফরে সোমবার ঢাকা আসছেন। রোববার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক উপ সহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগল্স তিন দিনের সফরে সোমবার ঢাকা আসছেন। রোববার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। নির্বাচনী 'রোডম্যাপ', গণতন্ত্র ও মানবাধিকারসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীসমাজের সঙ্গে আলোচনা করবেন রাগল্স। চলতি মাসে মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তরের তৃতীয় কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফরে আসছেন বার্কস-রাগল্স। এর আগে ৮ মে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী রিচার্ড বাউচার ও সন্ত্রাসবাদ বিরোধী সমন্বয়কারী ডেল এল ডেইলি বাংলাদেশ সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২০০৮ঘ.