২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরিকুল ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন

অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রোববার যশোরের বিশেষ আদালতে বিচারক ওবায়দুস সোবহান এই অভিযোগ গঠন করেন। এ সময় আদালতে তরিকুল ইসলামের উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

যশোর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রোববার যশোরের বিশেষ আদালতে বিচারক ওবায়দুস সোবহান এই অভিযোগ গঠন করেন। এ সময় আদালতে তরিকুল ইসলামের উপস্থিত ছিলেন। ২৫ মে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় তরিকুল ইসরামকে আদালতে হাজির করা হয়। এ মামলার অপর চার আসামি তরিকুলের স্ত্রী নার্গিস বেগম, দুই ছেলে- শান্তনু ইসলাম সুমিত, অনিন্দ্য ইসলাম অমিত ও ছেলে বউ লামিয়া শারমিন পলাতক রয়েছেন। গত বছর ৯ সেস্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর অঞ্চলের উপ পরিচালক মঞ্জুর মোর্শেদ এ মামলাটি করেন। দুদকের সহকারী পরিচালক আমিনুর রহমান মামলাটি তদন্ত শেষে ২৮ ফেব্র"য়ারি অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে তরিকুল ও তার পরিবাররের চার সদস্যের বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৩ হাজার ৩২৪ টাকা মূল্যের সম্পদের হিসাব গোপন ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৯৪ লাখ ৩০ হাজার ৬২১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। গত বছর ৫ ফেব্র"য়ারি তরিকুল ইসলামকে যশোর শহরের ঘোপ এলাকার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.