২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে শিশুর লাশ উদ্ধার

জেলার হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল গ্রামে একটি পাহাড়ি ছড়ার পাশ থেকে রোববার সকালে জুলি আক্তার (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে হয়েছে বলে পুলিশের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল গ্রামে একটি পাহাড়ি ছড়ার পাশ থেকে রোববার সকালে জুলি আক্তার (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে হয়েছে বলে পুলিশের ধারণা। জুলি হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল আটটার দিকে দক্ষিণ মেখল গ্রামে একটি পাহাড়ি ছড়ার পাশে জুলির লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি জানান, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। জুলির স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, সে শুক্রবার বিকালে ফতেপুর থেকে দক্ষিণ মেখলে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। শনিবার সকাল বা রাতে কোন এক সময় সে অপহৃত হয় বলে জুলির স্বজনরা দাবি করেছেন। তিনি জানান, এ ঘটনায় হাটহাজারী থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬২৩ ঘ.