২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-চোরাকারবারী সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে রোববার ভোররাতে র‌্যাব-চোরাকারবারী সংঘর্ষে দুই র‌্যাব সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে রোববার ভোররাতে র‌্যাব-চোরাকারবারী সংঘর্ষে দুই র‌্যাব সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত র‌্যাব সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন এবং কনস্টেবল ইমরান হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, র‌্যাব-১০ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারে ব্রাহ্মণগ্রামের হান্নান পাঠানের বাড়িতে অভিযানকালে বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এতে আশপাশের চোরাকারবারীরা এসে র‌্যাব-১০ এর সদস্যদের উপর হামলা চালায়। সংঘর্ষের সময় র‌্যাবের সদস্যরা ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। সংঘর্ষে র‌্যাবের দুই সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত চোরাকারবারীদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে র‌্যাব-১০ এর উপ-পরিদর্শক সুব্রত চাকমা কসবা থানায় একটি মামলা করেছেন। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। কবুতরের বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধুন্ডি গ্রামের হুমায়ুন মুহুরীর বাড়ি থেকে রোববার সকালে একটি দেশি বন্দুক এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়-বন্দুক ও গুলি বাড়ির কবুতরের বাসা থেকে উদ্ধার করা হয়। সদর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দ শুক্ল দাস জানান, হুমায়ুন মুহুরীর দেওয়া তথ্য অনুযায়ী এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫২ ঘ.