নারায়ণগঞ্জ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার স্কুলছাত্র সাব্বির হোসেন রবের দুই অপহরণকারীকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা শনিবার র্যাবকে জানিয়েছে, অপহরণের একদিন পরই সাব্বিরকে হত্যা করা হয়। কিন্তু তারপরও সাব্বিরের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে আসছিল তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইমরান আহমেদ সাগর (২৭) ও পারভেজ আহমেদ ফারুক (২৪)। সাব্বিরকে অপহরণের ১৮ দিনের মাথায় র্যাব-১১ এর নারায়ণগঞ্জের আদমজীনগর ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ী স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র সাব্বির গত ২৮ এপ্রিল স্কুলে যাওয়ার পথে অপহৃত হয়। অপহরণকারীরা তারা পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের পরদিনই তারা গাজীপুরের সালনার গজারী বনে গলায় রশি পেচিয়ে তারা সাব্বিরকে হত্যা করে।
পরে লাশ গজারী বনে ফেলে রেখে তারা দুজনে চলে যায়। তবে ঘাতকদের দেখানো হত্যাকাণ্ডস্থলে তল্লাশি চালিয়ে র্যাব নিহত সাব্বিরের লাশ খুঁজে পায়নি।
র্যাব-১১ এর কর্মকর্তা লে. কমান্ডার মোহাম্মদ মাহতাব আলী জানান, গত ২৮ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে সাব্বির নিখোঁজ হয়। ২ মে তার মা রহিমা খাতুন শ্রীপুর থানায় একটি মামলা করেন। নিখোঁজ হওয়ার ৬ দিন পর ৪ মে অপহরণকারীরা তার মায়ের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
সাব্বিরের মা ২ লাখ টাকা দিতে অপারগতা জানালে তা কমিয়ে ৫০ হাজার টাকায় আনে অপহরণকারীরা। ওই টাকা ভৈরবগামী একটি লোকাল ট্রেনে দিয়ে আসতে বলে। পরে টাকা না পেয়ে তারা সাব্বিরের কিডনি বিক্রি করে দেওয়ার হুমকি দেয়।
মাহতাব আলী জানান, এক পর্যায়ে অপহরণকারীরা যোগাযোগ বন্ধ করে দিলে সাব্বিরের পরিবার র্যাবকে ঘটনাটি জানায়।
তিনি জানান, তার নেতৃত্বে র্যাবের সদস্য ও পুলিশের গোয়েন্দারা অনুসন্ধান চালিয়ে শুক্রবার দুপুরে গাজীপুরের পুষ্পদাম এলাকা থেকে ইমরান আহমেদ সাগরকে গ্রেপ্তার করে। সাগরের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকায়।
সাগরের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করা হয় পারভেজ আহমেদ ফারুককে। ফারুক নেত্রকোনা পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের সাহেদ খান লাল চাঁনের ছেলে।
র্যাব কর্মকর্তা মাহতাব আলী আরও জানান, সাগরের বিরুদ্ধে এর আগে তার চাচাতো ভাইকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে কুমিল্লার গৌরীপুর থানায় মামলা রয়েছে। ওই মামলায় সাগরকে আসামি করে পুলিশ ইতোমধ্যে অভিযোগপত্রও দিয়েছে।
এছাড়া গাজীপুরের জয়দেবপুর থানায় করা একটি মামলায় সাগর দীর্ঘদিন কারাভোগের পরে স
bdnews24