ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের চরকুতুব এলাকায় শনিবার দুর্বৃত্তরা গুলি করে স্থানীয় এক কথিত সন্ত্রাসীকে হত্যা করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, উভয় পক্ষই সন্ত্রাসী এবং চাঁদার ভাগবাটোয়ারা নিয়েই এই হত্যাকাণ্ড ঘটেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সনজুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিকেল ৩টায় দুর্বৃত্তরা স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ আলী কুদাকে (৩৫) গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ চরকুতুব এলাকার কৈবর্ত্য পাড়ায় গিয়ে লাশ উদ্ধার করে।"
সনজুর মোর্শেদ বলেন, কুদা ওই এলাকায় মদ, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করতো। এ ছাড়া সে বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করে আসছিল বলেও অভিযোগ আছে।
স
bdnews24