২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএসডি হলেন উপ-মহা পুলিশ পরিদর্শক মাজেদুল হক

পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাজেদুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া মাঠ প্রশাসনের সাতজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও চারজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাজেদুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া মাঠ প্রশাসনের সাতজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও চারজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এসব বদলির আদেশ দেয়। নাটোরের এডিসি উপ-সচিব মনোজ কান্তি বড়াল এবং ময়মনসিংহের এডিসি জোবায়েদুর রহমানকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ফরিদপুরের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা উপ-সচিব ইউসুফ আলীকে সিলেটে এবং কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব আবদুল মতিনকে ফরিদপুরের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। মেহেরপুরের এডিসি আনোয়ার হোসেনকে বগুড়ায় একই পদে বদলি করা হয়েছে। এছাড়া ঢাকার চার্জ অফিসার আনিছুজ্জামানকে চট্টগ্রামে, জামালপুরের মেলান্দহের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন চন্দ্র পণ্ডিতকে ময়মনসিংহে, কিশোরগঞ্জের কটিয়াদির ইউএনও আবদুল ওহাব ভূঁইয়াকে ফরিদপুরে, শরীয়তপুর সদরের ইউএনও এ আওয়াল হাওলাদারকে মেহেরপুরে, ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইউএনও জাহাঙ্গীর আলমকে জামালপুরে এবং পাবনার ঈশ্বরদীর ইউএনও মহিউদ্দিন আহমেদকে নাটোরের এডিসি হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএইচ/জেকে/এমএ/১৯১৬ ঘ.