ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলতাফ হোসেনকে বৃহস্পতিবার অপসারণ করা হয়েছে। তার জায়গায় একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মামনুনুল কেরামতকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মামুনুনুল কেরামত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এমএ/১৭২০ ঘ.
bdnews24