২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"বিশ্বের সব দেশেই ১০ বছরে অর্পিত সম্পত্তির সমাধান হয়েছে"

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহম্মদ হাবিবুর রহমান বলেছেন অর্পিত সম্পত্তির বিষয়টির সুরাহা করে প্রকৃত মালিকের কাছে তা হস্তান্তর করা উচিৎ। বুধবার রাজধানীতে 'বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বঞ্চনা ঃ অর্পিত সম্পত্তি নিয়ে বসবাস' শীর্ষক গবেষণা গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহম্মদ হাবিবুর রহমান বলেছেন অর্পিত সম্পত্তির বিষয়টির সুরাহা করে প্রকৃত মালিকের কাছে তা হস্তান্তর করা উচিৎ। বুধবার রাজধানীতে 'বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বঞ্চনা ঃ অর্পিত সম্পত্তি নিয়ে বসবাস' শীর্ষক গবেষণা গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এলজিইডি ভবনে অনুষ্ঠিত এ আলোচনায় মুহম্মদ হাবিবুর রহমান বলেন, বিশ্বের সব দেশেই ১০ বছরের মধ্যে অর্পিত সম্পত্তির সমাধান হয়েছে। কেবল আমাদের দেশেই সম্ভব হয়নি। রেড ইন্ডিয়ান ও অ্যাবোরোজিনদের যেমন পূর্বপুরুষদের সম্পত্তির অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে তেমনি আমাদের দেশে অর্পিত সম্পত্তির বিষয়টির সুরাহা করে প্রকৃত মালিকের কাছে তা হস্তান্তর করা উচিৎ।" তিনি মন্তব্য করেন, "আমরা আইন করে সবকিছু হালাল করতে চাই। এটা ঠিক নয়।" সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ বলেন, "বৈষম্যের শিকার হয়ে যারা অধিকার বঞ্চিত হয়েছে তাদের স্বার্থ সংরক্ষণ করা হোক। রাষ্ট্রকে আমরা সে ভুমিকায় দেখতে চাই।" ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান 'শত্র" সম্পত্তি' নামে একটি আইন প্রণয়ন করে যা সংখ্যালঘু হিন্দুদের সম্পত্তি জবরদখলের কায়দা হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। স্বাধীনতার পর এ আইনটির নাম বদল করে অর্পিত সম্পত্তি আইন করা হয়। ২০০১ সালে মূল মালিকদের ফিরিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়ন করলেও এ ব্যাপারে বিশেষ অগ্রগতি হয়নি। বইটির প্রধান গবেষক অধ্যাপক আবুল বারকাত বলেন, "অর্পিত সম্পত্তি এ দেশের হিন্দু স