ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জিগাতলা নতুন রাস্তায় বুধবার বিকেলে সন্দেহভাজন সন্ত্রাসীরা গুলি করে আরিফ হোসেন খোকন (২৩) নামে এক যুবককে হত্যা করেছে।
নিহত খোকন এলাকার একটি ওষুধের দোকানের কর্মচারি ছিলেন। তার বাড়ির মালিক দূরসম্পর্কের আত্মীয় বলে পরিচয়দানকারী তফরুন্নেছা (৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল তিনটার দিকে ৫/৫ জন অস্ত্রধারী বাড়িতে ঢুকে পড়ে। তফরুন্নেছা বলেন, সন্ত্রাসীরা তাকে এবং বাসার তত্ত্বাবধায়ক টিপুকে বেঁধে ফেলে। পরপর দুটি গুলির শব্দের পর দু
bdnews24