ঢাকা মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো আবহাওয়ার সৃষ্টি হচ্ছে যা সমুদ্রবন্দরগুলোকে আঘাত করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৬টার বুলেটিনে মংলা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
সব মাছ ধরার ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/২০১৬ ঘ.
bdnews24