২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচগাছি গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 06:46 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

জয়পুরহাট, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচগাছি গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ সোহরাওয়ার্দী জানান, মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। বোরো ধান মাড়াইয়ের জন্য ঘর থেকে আঙিনায় বিদ্যুত সংযোগ আনতে তার লাগানোর সময় তড়িতাহত হয়ে মারা যায় আব্দুস সাত্তার (৭০) ও তার ছেলে আরিফুল ইসলাম (২২)। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪১ ঘ.