ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান শাহ আলমগীরসহ ১৪ সংবাদকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত সাংবাদিকরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তবে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ সাতজনকে সাময়িক বরখাস্ত এবং একজনকে চাকরিচ্যুত করার কথা জানিয়েছে। দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের কারণেই এ ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি করছে তারা।
শাহ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছি। আমাকে অফিসে যেতে বারণ বরা হয়েছে। শুনেছি আমার আরও কয়েকজন সহকর্মীকে এই ধরনের চিঠি দেওয়া হয়েছে।"
সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর চিঠি পাওয়া দুজন সাংবাদিক জানান, সোমবার প্রধান বার্তা সম্পাদককে বরখাস্ত করার প্রতিবাদে সংবাদ কক্ষে কর্মবিরতি পালন করায় কর্তৃপক্ষ ১৪ জন সাংবাদিককে সাময়িক বরখাস্ত করে। মঙ্গলবার তাদের হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সংঘবদ্ধ কর্মবিরতি এবং সোমবার বিকাল ৫টার সংবাদ স
bdnews24