২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবন এলাকায় আরও একটি বিশেষ আদালত

সন্দেহভাজন দুর্নীতিবাজদের মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে জাতীয় সংসদ ভবন এলাকায় কাজ শুরু করছে আরো একটি বিশেষ জজ আদালত। রোববার এ আদালতে বিচারক হিসেবে যোগ দিয়েছেন মো. আবু হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহভাজন দুর্নীতিবাজদের মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে জাতীয় সংসদ ভবন এলাকায় কাজ শুরু করছে আরো একটি বিশেষ জজ আদালত। রোববার এ আদালতে বিচারক হিসেবে যোগ দিয়েছেন মো. আবু হানিফ। সংসদ ভবনে এখন বিশেষ আদালতের সংখ্যা দাঁড়াল ১০টিতে। নতুন আদালতটি বিশেষ জজ আদালত- ৮ নামে পরিচিত হবে। এর বিচার কাজের দায়িত্ব পাওয়ার আগে মো. আবু হানিফ হবিগঞ্জে নারী ও শিশূ নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বে ছিলেন। গত বছরের ৬ মে প্রথমবারের মত সংসদ ভবনে পাঁচটি বিশেষ জজ আদালত কাজ শুরু করে। কয়েক মাস পর স্থাপন করা হয় আরো চারটি আদালত। সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল, যা সর্বশেষ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের কার্যালয় ছিল; সেখানেই পরিচালিত হবে নতুন আদালতটি। এখন পুরানো এমপি হোস্টেলের- ১ ও ২ নম্বর এলডি হলে ছয়টি এবং মন্ত্রী হোস্টেলে তিনটি বিশেষ জজ আদালতে বিচার কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/২০৫২ ঘ.