২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিল্প প্রতিষ্ঠানের চুরি যাওয়া টাকার ১১ লাখ পঞ্চগড়ে উদ্ধার

গাজীপুরের একটি শিল্প প্রতিষ্ঠানের চুরি যাওয়া ১৪ লাখ টাকার মধ্যে প্রায় ১১ টাকা উদ্ধার করেছে পঞ্চগড় থানা পুলিশ। রোববার ভোররাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড দেওয়ানী পাড়া থেকে পুলিশ এ টাকা উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

পঞ্চগড়, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গাজীপুরের একটি শিল্প প্রতিষ্ঠানের চুরি যাওয়া ১৪ লাখ টাকার মধ্যে প্রায় ১১ টাকা উদ্ধার করেছে পঞ্চগড় থানা পুলিশ। রোববার ভোররাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড দেওয়ানী পাড়া থেকে পুলিশ এ টাকা উদ্ধার করে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দীন জানান, গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত সাউথ ওয়েষ্ট কম্পোজিট বিডি প্রাইভেট লিমিটেডের সিকিউরিটি সুপারভাইজার হারুন অর রশিদ গত ৬ মে রাতে কর্মকর্তা কর্মচারিদের বেতন দেওয়ার জন্য আলমারিতে রাখা ১৪ লাখ টাকা চুরি করে পালিয়ে যান। পরদিন এ ব্যাপারে কোম্পানির ব্যবস্থাপক (প্রশাসন) মজিবর রহমান জয়দেবপুর থানায় হারুন, হিসাব রক্ষক মিজানুর রহমান ও সিকিউরিটি গার্ড ইউনুসকে আসামি করে মামলা করেন। ওইদিনই জয়দেবপুর থানা পুলিশ মিজানুর ও ইউনুসকে আটক করে। রোববার ভোরে পঞ্চগড় থানার উপ পরিদর্শক (এসআই) রঞ্জু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল হারুনের গ্রামের বাড়ি তেতুঁলিয়ার ইসলামবাগে অভিযান চালায়। সেখানে তাকে না পেয়ে পুলিশ তার শ্বশুর বাড়ি দেওয়ানীপাড়া গ্রামে অভিযান চালায়। রঞ্জু আহমেদ জানান, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হারুন পালিয়ে যান। পরে পুলিশ ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে টাকা ভর্তি একটি কালো ব্যাগ বস্তায় মোড়ানো অবস্থায় উদ্ধার করে। এতে ১০ লাখ ৮২ হাজার টাকা পাওয়া যায়। তিনি জানান, সংশ্লি