২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী কারাগারে হাজতি-কয়েদি সংঘর্ষে আহত ১২

ফেনী কারাগরে শনিবার হাজতি-কয়েদি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। কারাধ্যক্ষ মেজর ফোরকান ওয়াহিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে হাজতি ও কয়েদিদের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সকাল ৯টার দিকে তিন তলায় দুই দলের সংঘর্ষ শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ফেনী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী কারাগরে শনিবার হাজতি-কয়েদি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। কারাধ্যক্ষ মেজর ফোরকান ওয়াহিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে হাজতি ও কয়েদিদের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সকাল ৯টার দিকে তিন তলায় দুই দলের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দাউদুল ইসলাম মিনার, শাহাবুদ্দিন, শাহ আলমসহ ১২ জন আহত হয়। তাদের কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফোরকান ওয়াহিদ জানান, সংঘর্ষে জড়িত আশরাফ, তাহের, মামুন ও ইশ্রাফিলকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদ আমিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২১১৮ ঘ.