মেহেরপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে শনিবার ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নেতা আকরাম শিকদার ওরফে ভাসান নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি সাটার গান, তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, থানার টহল পুলিশ শনিবার ভোররাতে ভাটপাড়া সেতুর কাছে পৌঁছালে চরমপন্থীরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই ভাসান নিহত হয়।
ভাসানের বাড়ি গাংনী উপজেলার গজারিয়া হেমায়েতপুর গ্রামে। সে পূর্ববাংলা লাল পতাকা বাহিনীর আঞ্চলিক কমান্ডার ছিল বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে গাংনী থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২১০৪ ঘ.
bdnews24