২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা সচিবের সঙ্গে এনডিইউ প্রতিনিধি দলের সাক্ষাত

পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের (এনডিইউ) একটি প্রতিনিধি দল বুধবার শেরেবাংলা নগরে প্রতিরক্ষা সচিব কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে। ১৬ সদস্যের পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল মুহাম্মদ তারিক মাসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 05:53 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের (এনডিইউ) একটি প্রতিনিধি দল বুধবার শেরেবাংলা নগরে প্রতিরক্ষা সচিব কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে। ১৬ সদস্যের পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল মুহাম্মদ তারিক মাসুদ। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহ মো. সুলতান উদ্দীন ইকবাল ও যুগ্ম-সচিব মো. ইবাদত আলী সেখানে উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধি দল মিরপুরের জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি) পরিদর্শন করে। সকালে তারা মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড ষ্টাফ কলেজ (ডিএসসিএসসি) পরিদর্শন করে। এনডিইউ প্রতিনিধি দল ৫ দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/২৩৪৬ ঘ.