২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের সাতকানিয়ার একটি হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া, অপরাধ প্রমাণিত না হওয়ায় ছয় জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামসুর রহমান এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ার একটি হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া, অপরাধ প্রমাণিত না হওয়ায় ছয় জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামসুর রহমান এই রায় দেন। সাজাপ্রপ্তরা হলেন- নাজিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, রশিদ আহম্মদ চৌধুরী, জাকির আহম্মদ চৌধুরী, জামাল আহম্মদ চৌধুরী, নুরুল আলম প্রকাশ লেদু, দিদারুল ইসলাম ও আব্দুস সবুর। এদের মধ্যে শেষ তিনজন পলাতক। মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৬ সালের ৩ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে দলিলুর রহমান নামে একজন খুন হন। এই ঘটনায় দলিলুর রহমানের ভাই অ্যাডভোকেট আব্দুল মজিদ ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। বিচার চলার সময় পাঁচ আসামি মারা গেলে মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করা হয় বলে জানান সরকার পক্ষের আইনজীবী এনামুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২৩০৩ ঘ.