২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাস্তবায়নে এগিয়ে আসুন: শিক্ষা উপদেষ্টা

সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বুধবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় তিনি এ আহ্বান জানান। সভায় শিক্ষা উপদেষ্টা সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নের জন্য আগামী জুনের মধ্যে বিষয়ভিত্তিক সাতটি বিশেষ সভা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বুধবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় তিনি এ আহ্বান জানান। সভায় শিক্ষা উপদেষ্টা সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নের জন্য আগামী জুনের মধ্যে বিষয়ভিত্তিক সাতটি বিশেষ সভা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল মকবুল, মো. মোজাম্মেল হক খান, যুগ্ম সচিব নজরুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নাছির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক কে এম আওরঙ্গজেবসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। ২০১০ সালে এসএসসিতে বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা 'সৃজনশীল' প্রশ্নপদ্ধতিতে নেয়ার ব্যাপারে গত ৩০ এপ্রিল সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই দিন এক তথ্যবিবরণীতে জানানো হয়, ২০১১ সাল থেকে সব বিষয়ের পরীক্ষাতেই সৃজনশীল প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর থেকেই অষ্টম শ্রেণীতে স্বল্প পরিসরে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হবে। ২০০৯ সাল থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে এ প্রশ্নপদ্ধতি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। নতুন পদ্ধতিতে প্রশ্নপত্রকে দুই ভাগে ভাগ করে করা হবে। এতে একটি বিষয়ের প্রশ্নপত্রে ৬০ নম্বরের সৃজনশীল এবং ৪০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সৃজনশীল পদ্ধতিতে ৬০ নম্বরের মধ্যে নয়টি প্রশ্ন থেকে ছয়টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১০। প্রতিটি প্রশ্নে আবার 'জ্ঞান, অনুধাবন, প্রায়োগিক ও উচ্চতর দক্ষতা'- এই চারটি স্তর থাকবে। এসব স্তরের প্রশ্নের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর ধারণা, প্রায়োগিক দক্ষতা ও সৃজনশীলতা পরীক্ষার সুযোগ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/২২১৬ ঘ.