২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ব্লকের জন্য দরপত্র জমা দিয়েছে ৭ কোম্পানি

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ৭ টি আন্তর্জাতিক তেল কোম্পানি দরপত্র জমা দিয়েছে। তেলগ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা ২৮টি ব্লকের জন্য দরপত্র আহ্বান করলেও ১৫টি ব্লকের জন্য ২২টি দরপত্র জমা পড়ে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার দুপুর ১টা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ৭ টি আন্তর্জাতিক তেল কোম্পানি দরপত্র জমা দিয়েছে। তেলগ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা ২৮টি ব্লকের জন্য দরপত্র আহ্বান করলেও ১৫টি ব্লকের জন্য ২২টি দরপত্র জমা পড়ে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার দুপুর ১টা পর্যন্ত। দুপুর ২টায় পেট্রোবাংলার সেমিনার কক্ষে দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হয়। সাতটি কোম্পানি প্রায় ১ হাজার ৬শ' ৯১ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। বঙ্গোপসাগরের অগভীর ও গভীর এলাকায় তেল গ্যাস অনুসন্ধানের জন্য কনকো ফিলিপস (যুক্তরাষ্ট্র), স্যান্টোস ইন্টারন্যাশনাল (অস্ট্রেলিয়া), লং উডস রিসোর্সেস লিমিটেড (যুক্তরাষ্ট্র-চীন), কোরিয়ান ন্যাশনাল অয়েল করপোরেশন (কোরিয়া কনসোর্টিয়াম), কমট্রেক সার্ভিসেস লিমিটেড (যুক্তরাজ্য), টাল্লো বাংলাদেশ লিমিটেড এবং সিনুক (চীন) দরপত্র জমা দেয়। ২৫টি আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি দরপত্র কিনেছিল। গভীর সাগরের ব্লকগুলোর জন্যই বেশি দরপত্র জমা পড়ে। গভীর সাগরের ১২টি এবং অগভীর সাগরের তিনটি ব্লকের জন্য দরপত্র জমা পড়েছে। কনকো ফিলিপস গভীর সাগরে ১০, ১১, ১২, ১৫, ১৬, ১৭, ২০ ও ২১ নম্বর ব্লকের জন্য দরপত্র জমা দিয়েছে। স্যান্টোস ইন্টারন্যাশনাল গভীর সাগরের ১০, ১১, ১২, ১৩, ১৫ ও ১৬ নম্বর ব্লক, লং উডস রিসোর্স লিমিটেড অগভীর সাগরে ৩ নম্বর ব্লক এবং গভীর সাগরের ১৩, ১৮ নম্বর ব্লক, কোরিয়া ন্যাশনাল অয়েল করপোরেশন ১০ নম্বর ব্লক, কমট্রেক সার্ভিসেস লিমিটেড ৯ ও ১৪ নম্বর ব্লক, টাল্লো বাংলাদেশ ৫ নম্বর ব্লক এবং সিনুক ১ নম্বর ব্লকের জন্য দরপত্র জমা দিয়েছে। ২, ৪, ৬, ৭, ৮, ১৯, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ এবং ২৮ নম্বর ব্লকের জন্য কোন দরপত্র জমা পড়েনি। পেট্রোবাংলার পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মোক্তাদীর আলী বলেন, "দরপত্র জমা পড়ার সংখ্যায় আমরা সন্তুষ্ট। ১৫টি ব্লকের জন্য দরপত্র জমা পড়েছে। এগুলো যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ সপ্তাহেই কাজ শুরু করবে। ৩১ মে কাজ শেষ হবে।" এ বছরের অক্টোবর মাসে সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত চূক্তি করা হবে বলে মেজর মোক্তাদীর আলী জানান। তিনি বলেন, "যেসব ব্লকের জন্য দরপত্র জমা পড়েনি সেগুলোর বিষয়ে পরবর্তী সময়ে চিন্তা করা হবে। এ জন্য আরও এক দফা দরপত্র আহ্বান করা হতে পারে।" তেল গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশ সংলগ্ন সমুদ্র এলাকাকে ২৮টি ব্ল