ঢাকা,০৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--৭ম সংবাদপত্র মজুরি বোর্ডের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কাছে হস্তান্তর করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান এ সুপারিশমালা হস্তান্তর করেন।
বুধবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
গত ২৬ ফেব্র"য়ারি সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই মাসের সময় বেঁধে দিয়ে সাংবাদিক ও সংবাদপত্র শিল্পে কর্মরত সাধারণ কর্মচারী ও প্রেস শ্রমিকদের বেতন-ভাতা এবং চাকুরি বিধি প্রণয়নের জন্য এ মজুরি বোর্ড গঠন করে। বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশমালা তৈরির কাজ শেষ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২০২৪ঘ.
bdnews24