ঝিনাইদহ, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামের আছালত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ঝিনাইদহের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মফিজুল ইসলাম বুধবার এ দণ্ডাদেশ দেন।
যৌতুকের দায়ে ২০০৬ সালের ২৪ ফেব্র"য়ারি মরিয়ম বেগমকে হত্যা করেন আছালত হোসেন। ঘটনার পরদিন মরিয়মের মা শাকেরা খাতুন বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।
মামলায় বলা হয়, প্রথম বিয়ের কথা গোপন করে আছালত সদর উপজেলার শঙ্করপুর গ্রামের মৃত খাতের আলীর মেয়ে মরিয়ম বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে ১ লাখ টাকা যৌতুকের দাবিতে মরিয়মকে নির্যাতন শুরু করে। ২০০৬ সালের ২৪ ফেব্র"য়ারি রাতে মরিয়মকে পিটিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে আছালত ও তার প্রথম স্ত্রী আহেরুন নেছা।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শিকদার মতিয়ার রহমান দুই আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেন।
বুধবারের রায়ে আদালত অপর আসামি আহেরুন নেছাকে বেকসুর খালাস দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯৫৪ ঘ.
bdnews24