২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যায়যায়দিন থেকে শফিক রেহমানের পদত্যাগ

নিজের গড়া দৈনিক যায়যায়দিন থেকে সোমবার পদত্যাগ করেছেন শফিক রেহমান। যায়যায়দিনের সাংবাদিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় অনানুষ্ঠানিক সভা করে শফিক রেহমান তাদের কাছ থেকে বিদায় নেন। এসময় তিনি সাংবাদিকদের শুভ কামনা জানান এবং ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 06:31 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের গড়া দৈনিক যায়যায়দিন থেকে সোমবার পদত্যাগ করেছেন শফিক রেহমান। যায়যায়দিনের সাংবাদিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় অনানুষ্ঠানিক সভা করে শফিক রেহমান তাদের কাছ থেকে বিদায় নেন। এসময় তিনি সাংবাদিকদের শুভ কামনা জানান এবং ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তার স্বামীর পদত্যাগের কথা স্বীকার করেন। তবে শফিক রহমান নিজে এ ব্যাপারে হেঁয়ালি ধরনের জবাব দিয়েছেন। রাত ১১টার দিকে ফোনে তার পদত্যাগের ব্যাপারে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি নিউজ রুমে আছি।" পরে আবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। শফিক রেহমান ১৯৮৪ সালে সাপ্তাহিক যায়যায়দিন বের করেন। এরশাদের আমলে একবার সেটি নিষিদ্ধ করা হয়। পরে 'যায়যায়দিন প্রতিদিন' নামে একটি দৈনিক বের করার মাত্র ৩৭ দিনের মাথায় তিনি সেটি বন্ধ করে দেন। সাপ্তাহিক যায়যায়দিন ২০০৬ সালের ৬ জুন 'দৈনিক যায়যায়দিন' হিসেবে যাত্রা শুরু করে। কিন্তু চার মাসের মাথায়, ২৭ অক্টোবর একসঙ্গে ১০৪ জন সাংবাদিক-কর্মীকে বরখাস্ত করেন তিনি। এরপর গতবছর এইচআরসি গ্র"প শফিক রেহমানের কাছ থেকে যায়যায়দিনের মালিকানা কিনে নেয়। ওইসময়ই তিনি পত্রিকাটির মুদ্রাকর ও প্রকাশকের পদ ছেড়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/এমইউএ/এমএইচবি/০০১২র ঘ.