২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সেতু ধসে ট্রাক খালে, নিহত ৩

টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কে শনিবার সেতু ধ্বসে একটি পান বোঝাই ট্রাক খালে পড়ে গেলে তিন পান ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 05:54 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

কক্সবাজার, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কে শনিবার সেতু ধ্বসে একটি পান বোঝাই ট্রাক খালে পড়ে গেলে তিন পান ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। নিহতরা হলেন- বাহারছড়া শামলাপুর এলাকার মমতাজ মিয়া (৪৫), শামলাপুর মাথা-ভাঙ্গা এলাকার ফকির মোহাম্মদ (৫০) ও মুন্সীগঞ্জের কাঁঠালবাড়িয়া এলাকার আবদুর রব (৩৫)। আহতদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। টেকনাফ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ট্রাকটি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার থেকে পান বোঝাই করে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ৭টার দিকে ট্রাকটি খোয়াখালী সেতুর ওপর উঠলে সেতুটি ধসে যায়। এতে পান বোঝাই ট্রাকটি খালে পড়ে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন ট্রাক থেকে আহত ৪ জনকে উদ্ধার করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ৩ পান ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩৩ ঘ.