২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতীতের ভূল নীতির কারণে পাটকল বন্ধ হয়েছে: আনোয়ারুল ইকবাল

অতীতের ভূল নীতির কারণে পাটকলগুলো বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বস্ত্র ও পাট উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল। তিনি বলেন, "পাটকলগুলোতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ ও ট্রেড ইউনিয়নের নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে। এতে পাটকলগুলো লাভের পরিবর্তে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ফরিদপুর, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অতীতের ভূল নীতির কারণে পাটকলগুলো বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বস্ত্র ও পাট উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল। তিনি বলেন, "পাটকলগুলোতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ ও ট্রেড ইউনিয়নের নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে। এতে পাটকলগুলো লাভের পরিবর্তে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।" শনিবার বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুকুরিয়ার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমি মাঠে পাটচাষী সমাবেশে প্রধা উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার পাট চাষীদের স্বার্থে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সার, বীজ, কীটনাশক ও সেচের ডিজেলে ভর্তুতি দেওয়া হচ্ছে। খুলনার অঞ্চলের ৭টি পাটকল ইজারা দিয়ে আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান। কৃষকদের উন্নত জাতের বীজ চাষাবাদ করে পাটের বেশি ফলন করে সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনার আহ্বান জানান উপদেষ্টা। এজন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে জানান তিনি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত এ সমাবেশে সভাপতিত্বে করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ্-ইয়া ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিআরডিবি'র মহাপরিচালক আব্দুস সোবহান, পাট অধিদপ্তরের মহাপরিচালক গোলাম মোস্তফা প্রমুখ। সমাবেশে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.