ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যম ও জনগণের অধিকার সুরক্ষায় বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার পক্ষে মত দিয়েছেন আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ। বর্তমান আইনি কাঠামোর দুর্বলতার কথা জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হকও। প্রেস কাউন্সিল আইন যুযোপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে সাবেক তথ্য মন্ত্রী ড. মিজানুর রহমান শেলী বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না গেলে জনগণের অধিকার নিশ্চিত হবে না।
বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবসে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। বিচারপতি এবাদুল হকের সভাপতিত্বে 'প্রেস কাউন্সিলকে অধিকতর কার্যকর করার ক্ষেত্রে প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪ সংশোধন কি অপরিহার্য' শীর্ষক ওই সেমিনারে উপদেষ্টা হাসান আরিফ, তথ্য সচিব জামিল ওসমান, প্রেস কাউন্সিলের সচিব শফিকউজ জামানসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকরা অংশ নেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান শেলী।
আইন উপদেষ্টা হাসান আরিফ বলেন, "নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে প্রেস কাউন্সিলের আইনের ধারাকে প্রয়োজনে সময়োপযোগী করা যেতে পারে। তবে এক্ষেত্রে আলোচনা করে সুপারিশ তৈরি করতে হবে।"
তিনি বলেন, "গণমাধ্যম সমাজের মুখপাত্র। এখানে মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন হয়। মাঝে মধ্যে সংবাদপত্রে বিভ্রান্তিমূলক খবর প্রকাশিত হয়ে থাকে; এতে গণতন্ত্রের অধিকার ক্ষুণ
bdnews24