২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ, নাটোর ও রাজবাড়িতে কালবৈশাখী, চার জনের মৃত্যু

সিরাজগঞ্জ, নাটোর ও রাজবাড়ি জেলার ওপর দিয়ে শুক্রবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। ঝড়ে বহু কাঁচা ঘর বিধ্বস্ত এবং প্রচুর গাছপালা উপড়ে পড়েছে। মাঠের বোরো ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ, নাটোর ও রাজবাড়ি জেলার ওপর দিয়ে শুক্রবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। ঝড়ে বহু কাঁচা ঘর বিধ্বস্ত এবং প্রচুর গাছপালা উপড়ে পড়েছে। মাঠের বোরো ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার বেশ কয়েকটি উপজেলার ওপর দিয়ে শুক্রবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। ঝড়ে চলনবিল অঞ্চলের বেশ কয়েকস্থানে ফসলহানিও হয়েছে। ঝড়ে ঘর চাপা পড়ে তাড়াশ উপজেলার চরকুশাবাড়ি গ্রামে আবদুর রশিদের স্ত্রী ডালিম খাতুন (২৪) ও মেয়ে রিয়া (৩) এবং বেলকুচি উপজেলার তালা গ্রামের সাত রাস্তা এলাকার হবি মণ্ডলের ছেলে পান্নু মণ্ডল (৩০) মারা গেছে। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার অলিউর রহমান শনিবার সকালে তার উপজেলার দুর্গত এলাকা পরিদর্শনে যান। তিনি জানান, ঝড়ে উপজেলার মাগুড়া বিনোদ, সগুনা, বারুহাস, সদর ও তালম ইউনিয়নের প্রায় তিন শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত এবং কয়েকশ গাছপালা উপড়ে পড়ে। খন্দকার অলিউর রহমান ওই উপজেলায় দুই জনের মৃত্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করেন। ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি। ঝড়ে ঘর চাপা পড়ে বেলকুচি উপজেলার পান্নুর মৃত্যুর কথা জানান স্থানীয়রা। শাহজাদপুর উপজেলার অনেক বাড়িও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওই উপজেলার বাসিন্দারা জানিয়েছেন। শাহজাদপুরের কান্দাপাড়া গ্রামে বিদ্যুতের তার ছিড়ে আগুন লেগে চারটি ঘরও পুড়ে যায়। কালবৈশাখীতে চলনবিলের শাহজাদপুর ও তাড়াশ উপজেলার অংশে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছে। জেলা কৃষি স