২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রলার থেকে পড়ে একজনের মৃত্যু

শহরের দরাটানা নদীর মুণিগঞ্জ খেয়াপারাপারের সময় ট্রলার থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যাত্রী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের শিক্ষক অরবিন্দু দাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 06:08 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

বাগেরহাট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের দরাটানা নদীর মুণিগঞ্জ খেয়াপারাপারের সময় ট্রলার থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যাত্রী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের শিক্ষক অরবিন্দু দাশ। ট্রলার যাত্রী অলিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুণিগঞ্জ ঘাটের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে আসার সময় যাত্রীবাহী একটি ট্রলার দমকা হাওয়ায় একদিকে কাত হয়ে গেলে কয়েকজন যাত্রী পানিতে পড়ে যায়। পরে অরবিন্দু দাশের স্ত্রী লুনা দাশ (২৮) ও মোস্তফা শেখ (৩২) নামের দুইজনকে উদ্ধার করা হয়। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক জিয়াউল হাসান রাত সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।" তিনি জানান, দমকল বাহিনী ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার একেএম শহীদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারক করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০৫ ঘ.