২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সতর্ক সংকেত মাথায় নিয়ে কক্সবাজারে পর্যটকদের ভিড়

ঘূর্ণিঝড়ের আশঙ্কা সত্ত্বেও অন্যান্য সময়ের চেয়ে বেশি পর্যটক পর্যটন নগরী কক্সবাজারে অবস্থান করছেন। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত তিন দিনের ছুটিতে অনেকেই কক্সবাজারে গেছেন বেড়াতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 06:29 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড়ের আশঙ্কা সত্ত্বেও অন্যান্য সময়ের চেয়ে বেশি পর্যটক পর্যটন নগরী কক্সবাজারে অবস্থান করছেন। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত তিন দিনের ছুটিতে অনেকেই কক্সবাজারে গেছেন বেড়াতে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বিকেল থেকে কক্সবাজার সমুদ্র বন্দরকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বললেও রাত ১২টা পর্যন্ত কক্সবাজারে সাগর ছিল শান্ত। আবহাওয়াতেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। রাত সাড়ে ১১টার দিকেও সৈকতে পর্যটকদের বেড়াতে দেখা গেছে। সৈকত পুলিশ ফারির ইনচার্জ সার্জেন্ট জামাল হোসেন রাত সাড়ে ১১টার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মুহূর্তে অন্যান্য সময়ের চেয়ে বেশি পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন।" শহরের আবাসিক হোটেলে সিগালের কর্মকর্তা শাহেদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোটেলে সব কক্ষই ভাড়া হয়ে গেছে। হোটেল সি প্যালেসের কর্মকর্তা লাবু রহমান জানান, ঘূর্ণিঝড়েরর আশঙ্কা সত্ত্বেও প্রচুর পর্যটক হোটেলে অবস্থান করছেন। রাতে কক্সবাজারের আবহাওয়া ছিল স্বাভাবিক। জোর বাতাস বা বৃষ্টিও ছিল না। আকাশ ছিল পরিষ্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/জেকে/০০১৮ ঘ.