২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭০ লাখ টাকা নিয়ে পালানোর অভিযোগে গাড়ি চালকের বিরুদ্ধে গ্র"প ফোরের মামলা

এক গ্রাহকের ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ নিজেদের এক গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করেছে বেসরকারি নিরাপত্তা সংস্থা 'গ্র"প ফোর সিকিউরিকোর'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

সাভার, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক গ্রাহকের ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ নিজেদের এক গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করেছে বেসরকারি নিরাপত্তা সংস্থা 'গ্র"প ফোর সিকিউরিকোর'। চালক গোলাম মোস্তফা সর্দার এক গ্রাহকের কাছ থেকে ৭০ লাখ টাকা নিয়ে তা গ্র"প ফোর কার্যালয়ে পৌঁছানোর বদলে গাড়িসহ পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপক মুরাদ হোসেন। গ্র"প ফোরের ওই কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলিফ্যান্ট রোডে আলম করপোরেশনের কার্যালয় থেকে ৭০ লাখ টাকা নিয়ে বুধবার রাতে বারিধারার গ্র"প ফোর কার্যালয়ে এনে রাখার কথা ছিল। পরদিন তা ব্যাংকে জমা দেওয়ার কথা। এ ব্যাপারে সিটি ব্যাংক এন এ'র সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। টাকা আনতে যাওয়ার দায়িত্বে ছিল গাড়ি চালক গোলাম মোস্তফা সর্দার, নিরাপত্তারক্ষী আকবর আলী মুন্সী, সুপারভাইজার প্রফুল্ল কুমার ও আনোয়ার হোসেন।" মুরাদ জানান, নির্দেশ অনুযায়ী চালক ও নিরপত্তারক্ষীরা এলিফ্যান্ট রোড থেকে বুধবার রাত ৮টায় দুটি বাক্সে টাকা নিয়ে আসে। কিন্তু চালক বারিধারার কার্যালয়ে না ফিরে কৌশলে সাভারের হেমায়েতপুর এলাকায় গাড়ি নিয়ে যায়। সেখানে গিয়ে গাড়ির চাকা পাংচারের কথা বলে মোস্তফা বাকি তিন আরোহীকে গাড়ি থেকে নেমে ঘুরে আসতে বলে। নিরাপত্তারক্ষীরা চা খেতে গেলে চালক টাকা ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা হয়েছে। সাভার থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ওই চালককে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/