চট্টগ্রাম, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী শেখ পাড়ায় আবারও ১৩টি হ্যান্ড গ্রেনেড, ছয়টি গুলির ম্যাগাজিন ও প্রায় দুই হাজার গুলি উদ্ধার করা হয়েছে।
কিছুদিন আগে একই জায়গায় আরও ১০টি হ্যান্ড গ্রেনেড ও ৪২২ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি পাওয়া গিয়েছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীরুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব গোমদণ্ডী শেখ পাড়ায় একটি খালে শ্রমিকরা মাটি কাটার সময় এসব গ্রেনেড দেখতে পায়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে গ্রেনেড ও গুলি উদ্ধার করে।
তিনি জানান, গ্রেনেড ও গুলিগুলোতে মাটি লাগানো ও মরচে পড়া। গ্রেনেড ও গুলিতে মরচে পড়ায় এগুলো কোন দেশের তৈরি তা বোঝা যাচ্ছে না।
এদিকে গত মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল একই স্থানে পাওয়া আগের ১০টি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করেছে।
গত সোমবার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী শেখ পাড়ায় খাল খননের সময় সোমবার ১০টি গ্রেনেড এবং ৪২২ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি পাওয়া গিয়েছিল।
পুলিশের ধারণা মুক্তিযুদ্ধের সময়ু বা তার পরে এসব গ্রেনেড ও গুলি মাটিতে পুঁতে রাখা হয়েছে।
সোমবার আমীরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় বা তার পরে গ্রেনেড ও গুলিগুলো মাটিতে পুঁেত রাখা হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএ/১৬৪২ ঘ.
bdnews24