২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে প্রায় ৫০০ টেলিফোন ৩ দিন বন্ধ থাকতে পারে

মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের অধীনে প্রায় ৫০০ ফোন ১ মে থেকে তিনদিন সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের অধীনে প্রায় ৫০০ ফোন ১ মে থেকে তিনদিন সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। বুধবার বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিবাগ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা, পুলিশের সিআইডি ও এসবি অফিস এবং চামেলীবাগের প্রায় ৫০০টি টেলিফোন ১ মে (বৃহস্পতিবার) থেকে তিন দিন সাময়িক বন্ধ থাকতে পারে। এ সময় টেলিফোন কেবিনেট স্থানান্তরসহ জরুরী রক্ষণাবেক্ষণ কাজ চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএ/১৮১৬ ঘ.