২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কাপড় উদ্ধার

সীতাকুণ্ড উপজেলার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বার আউলিয়া এলাকায় সোমবার রাতে একটি ট্রাক থেকে চোরাই পথে আনা ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কাপড় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বার আউলিয়া এলাকায় সোমবার রাতে একটি ট্রাক থেকে চোরাই পথে আনা ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কাপড় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে ৯১৯ টি শাড়ি, ৮৩২টি থ্রি পিস ও ৪০টি কাপড়ের রোল রয়েছে। এগুলোর আনুমানিক দাম দশ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ চোরাই পণ্য বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শামসুদ্দিন মো. খোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত বারটার দিকে বার আউলিয়া এলাকায় একটি ট্রাককে থামার সংকেত দেয় পুলিশ। এসময় চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। তিনি জানান, ফেলে যাওয়া ট্রাক থেকে ভারতীয় চোরাই শাড়ি, থ্রি পিস ও কাপড়ের রোল উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য দশ লাখ টাকা। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/১৮৩৭ ঘ.