২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরের তিন মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার কার্যক্রম সোমবার স্থগিত করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার কার্যক্রম সোমবার স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ তিনটি মামলা কেন বাতিল করা হবে না সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত। ওবায়দুল কাদেরের তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক খাদেমুল ইসলাম চৌধুরী ও শামীম হাসনিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত বছর ৩০ সেপ্টেম্বর কমিশনের উপ পরিচালক আশরাফুল ইসলাম সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে পল্টন থানায় মামলা তিনটি দায়ের করেন। এসব মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থাকার সময় ওবায়দুল কাদের জাতীয় ক্রীড়া পরিষদের তখনকার পরিচালক হাবিবুর রহমানের মাধ্যমে তিন দফায় ৩৮, ৪৭ ও ৫৭ লাখ টাকা ঘুষ নেন। ওবায়দুল কাদের মামলা তিনটি বাতিলের জন্য গত ১৩ এপ্রিল হাইকোর্টে আবেদন করেন। গত বছরের ৯ মার্চ যৌথবাহিনী ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জেকে/২১৩৬ ঘ.