২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে আদলতের নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন আদালত স্থগিত করে দিয়েছে। একই সঙ্গে কেন ওই নির্বাচনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না এক দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ, প্রধান নির্বাচন কমিশনার, সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন আদালত স্থগিত করে দিয়েছে। একই সঙ্গে কেন ওই নির্বাচনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না এক দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ, প্রধান নির্বাচন কমিশনার, সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত। আগামি ২৭ এপ্রিল এ নির্বাচন হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র মো. তাজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় সহকারী জজ লায়লাতুল ফেরদৌস বুধবার বিকেলে নির্বাচন স্থগিতের আদেশ দেন। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে তাজুল আদালতের কাছে নির্বাচন স্থগিত করার আবেদন জানান। আবেদনে বলা হয়েছে, গত ৮ এপ্রিল অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশী শক্তি প্রদর্শন শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে এক ছাত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনও স্থগিত করে দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৯৫৫ ঘ.