রাঙামাটি, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী সাজেক ইউনিয়নের গঙ্গারাম মূখের বাঘাইহাট নার্সারি এলাকায় রোববার গভীর রাতে সাতটি গ্রামের ১৩২টি বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে একদল সন্ত্রাসী। তবে তাদের পরিচয় জানা যায়নি।
পুড়ে যাওয়া ঘরবাড়ির মধ্যে বাঙালিদের ৭৯টি এবং পাহাড়িদের ৫৩টি।
এ ঘটনায় নয়জন আহত হয়েছেন। এদের মধ্যে জহুরুল আলীকে স্থানীয় সেনা ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে হয়েছে।
ক্ষতিগ্রস্তরা বিভিন্ন বৌদ্ধ মন্দির ও আত্বীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অনেকে রয়েছেন খোলা আকাশের নিচে। এলাকায় পুলিশ ও সেনা মোতয়েন করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়
bdnews24