২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর নিরাপত্তায় জুম্মা, সমাবেশ করেনি নারীনীতি বিরোধীরা

গত সপ্তাহে নারী নীতি বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এ শুক্রবার জুম্মার নামাজের সময় বায়তুল মোকাররম এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। দুপুরে নামাজ শেষ হওয়ার পরপরই পুলিশ মাইকে মুসল্লিদের বাড়ি ফেরার তাগাদা দিতে থাকে। আর পূর্ব ঘোষিত সমাবেশও করেনি নারী উন্নয়ন নীতি বিরোধী ইসলামী সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 08:51 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে নারী নীতি বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এ শুক্রবার জুম্মার নামাজের সময় বায়তুল মোকাররম এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। দুপুরে নামাজ শেষ হওয়ার পরপরই পুলিশ মাইকে মুসল্লিদের বাড়ি ফেরার তাগাদা দিতে থাকে। আর পূর্ব ঘোষিত সমাবেশও করেনি নারী উন্নয়ন নীতি বিরোধী ইসলামী সংগঠনগুলো। তারা জানিয়েছে, সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কর্মসূচি স্থগিত করেছে। জুম্মার নামাজ শেষ হওয়ার পরপরই পুলিশ মুসল্লিদের কোথাও না দাঁড়িয়ে বাড়ি ফেরার তাগাদা দিতে থাকে। পুলিশের মাইক থেকে বার বার বলা হয়, "ভাইসব, নামাজ শেষ হয়েছে। নিজ নিজ গন্তব্য চলে যান। কোথাও কেউ দাঁড়াবেন না। বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। নইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র সংগঠনের কিছু কর্মী বায়তুল মোকাররমের উত্তর গেটের সিড়ির কাছে সমবেত হয়ে 'লা ইলাহা ইল্লাল্লা' শ্লোগান দিতে থাকে। তখন শাসনতন্ত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার নেতা মাওলানা নেসার উদ্দিন তাদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "শান্ত হোন; সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নেতারা কর্মসূচি স্থগিত করেছেন। আপনারা নিজ নিজ বাসায় চলে যান।" পরে কর্মীরা ওই স্থান ছেড়ে চলে যায়। এর আগে সকালে পুরানা পল্টনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কার্যালয়ে আন্দোলনরত ইসলামী সংগঠনগুলোর বৈঠক হয়। বৈঠক শেষে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়ে সাংবাদিকদের বলেন, "আইন উপদেষ্টার কাছে আলেমদের পর্যালোচনা কমিটির সুপারিশ দেওয়া হয়েছে। আশা করছি সরকার এ সুপারিশ মেনে নেবে।" তিনি আরও বলেন, "আমরা সরকারকে সময় দিতে চাই। তবে আল্টিমেটাম দিচ্ছি না। সরকার পর্যালোচনা কমিটির সুপারিশ বাস্তবায়নে বিলম্ব করলে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" ওই বৈঠকে আজিজুল হকসহ মুফতি মো. রেজাউল করীম, মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা শাহ আহমদুল্লা