২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বায়তুল মোকাররমকে পাকিস্তানের লাল মসজিদ বানানোর চক্রান্ত চলছে'

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে পাকিস্তানের লাল মসজিদ বানানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 11:27 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে পাকিস্তানের লাল মসজিদ বানানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। নারী উন্নয়ন নীতিেেক কেন্দ্র করে গত সপ্তাহে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় তাণ্ডব সৃষ্টি ও মসজিদের সম্পত্তির ক্ষতিসাধনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মতিঝিলে ইসলামী ঐক্যজোট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মিছবাহুর রহমান বলেন, "সরকার নির্বাচন বিলম্বিত করতে একটি বিশেষ মহলকে দিয়ে এ হঠকারি কাণ্ড ঘটিয়েছে। আরেকটি মহল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আড়াল করতে জাতীয় মসজিদকে লাল মসজিদ বানানোর ষড়যন্ত্র করছে।" পাকিস্তানের ইসলামাবাদের লাল মসজিদকে জঙ্গি প্রশিক্ষণের আস্তানা হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে । গত বছরের জুলাইয়ে সেখানে সেনা অভিযান পরিচালনার সময় দু'পক্ষের রক্তক্ষয়ী সংর্ঘষ হয়। এতে নিহত হয় অন্তত একশ জন। মিছবাহুর রহমান বলেন, "বায়তুল মোকাররম মসজিদের পবিত্রতা ও মর্যাদা দেশের ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত। যারা মসজিদের মাইক ব্যবহার করে রাজনৈতিক কার্যকলাপ চালায়, তারা ধর্মপ্রাণ মুসলমানের ইবাদতে বিঘ