২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশী কর্মীর কোটা দ্বিগুণ

দক্ষিণ কোরিয়ায় নিয়োগের জন্য বাংলাদেশী কর্মীদের কোটা চার হাজার থেকে বাড়িয়ে আট হাজার করা হয়েছে। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়ায় নিয়োগের জন্য বাংলাদেশী কর্মীদের কোটা চার হাজার থেকে বাড়িয়ে আট হাজার করা হয়েছে। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে তথ্য বিবরণীতে বলা হয়, মার্চ ২০০৮ থেকে ফেব্রুয়ারি ২০০৯ সময়ে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশী কর্মী সংখ্যা আট হাজারে উন্নীত করা হয়েছে। গত বছর এ কোটার সংখ্যা ছিল ৪ হাজার। বাংলাদেশী কর্মীদের কোটা বৃদ্ধিতে উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে দ্রূত ও স